কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM

ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া

কন্টেন্ট: পাতা

ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া

২০২৫-২০২৬ অর্থবছরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মএলাকার মধ্যে মোট ০৪টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে বরিশাল বিভাগীয় শহরের বেলস পার্কে ১টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ মহড়া অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই-আজম, বীর বিক্রম এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, বরিশালা, জেলা প্রশাসক, বরিশাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থত ছিলেন। গত ২৬ জুন, ২০২৬ তারিখে ভোলা জেলায় ০১টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ মহড়া অনুষ্ঠানে জনাব মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ভোলার জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ২৮ জুন, ২০২৬ তারিখে কক্সবাজার জেলায় ০১টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ মহড়া অনুষ্ঠানে জনাব মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কক্সবাজার জেলার জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরগুনা জেলায় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতেও ১টি ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন