কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ এ ১১:৩০ AM
কন্টেন্ট: পাতা
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পলিসি সম্পর্কিত কমিটির গঠন, সভা এবং দায়িত্ব ও কার্যাবলি নিম্নরুপঃ
| ১ | মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, | সভাপতি |
| ২ | সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সহ-সভাপতি |
| ৩ | চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি | সদস্য |
| ৪ | সচিব, অর্থ বিভাগ | সদস্য |
| ৫ | সচিব, কৃষি মন্ত্রণালয় | সদস্য |
| ৬ | সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় | সদস্য |
| ৭ | সচিব, তথ্য মন্ত্রণালয় | সদস্য |
| ৮ | সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ | সদস্য |
| ৯ | সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ | সদস্য |
| ১০ | সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | সদস্য |
| ১১ | সচিব, স্থানীয় সরকার বিভাগ | সদস্য |
| ১২ | সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন | সদস্য |
| ১৩ | মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর | সদস্য |
| ১৪ | মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট | সদস্য |
| ১৫ | প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ (যুগ্ম-সচিব পদমর্যাদার নীচে নয়) | সদস্য |
| ১৬ | প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় (যুগ্ম-সচিব পদমর্যাদার নীচে নয়) | সদস্য |
| ১৭ | পরিচালক (প্রশাসন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি | সদস্য |
| ১৮ | যুগ্ম সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সদস্য-সচিব |
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি সম্পর্কিত কমিটির সভা
(১) বছরে অন্ততঃ দু’বার সভা অনুষ্ঠিত হবে; জরুরি প্রয়োজনে এ কমিটি বিশেষ সভা আহ্বান করতে পারবে;
(২) কমিটি প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তিকে এর সদস্য হিসেবে কোঅপ্ট করতে পারবে অথবা কমিটির সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে পারবে;
(৩) প্রয়োজনে উপকমিটি গঠন করা যাবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি সম্পর্কিত কমিটির দায়িত্ব ও কার্যাবলি
(১) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম পরিচালনার কৌশলগত নীতি নির্ধারণ;
(২) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালনার নীতি ও পরিকল্পনা মূল্যায়ন করে ‘সিপিপি’ বাস্তবায়ন বোর্ডকে কৌশলগত দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা;
(৩) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম মূল্যায়ন পূর্বক বাস্তবায়নের কৌশলগত দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা;
(৪) বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিপিপি-র কর্ম এলাকা সম্প্রসারণসহ সম্পদ ও সরঞ্জামাদির চাহিদার ভিত্তিতে সিপিপি বাস্তবায়ন বোর্ডের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের সুপারিশ করা এবং
(৫) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নীতি, পরিকল্পনা ও কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অবহিতপূর্বক এ কর্মসূচি ত্বরান্বিত করা।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের গঠন, সভা এবং দায়িত্ব ও কার্যাবলি নিম্মরূপঃ
| ১ | সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সভাপতি |
| ২ | মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর | সদস্য |
| ৩ | প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর | সদস্য |
| ৪ | ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন | সদস্য |
| ৫ | যুগ্ম সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সদস্য |
| ৬ | যুগ্ম সচিব (ত্রাণ), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় | সদস্য |
| ৭ | প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ | সদস্য |
| ৮ | প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় | সদস্য |
| ৯ | প্রতিনিধি, সুরক্ষা সেবা বিভাগ | সদস্য |
| ১০ | প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগ | সদস্য |
| ১১ | প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয় | সদস্য |
| ১২ | প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয় | সদস্য |
| ১৩ | প্রতিনিধি, অর্থ বিভাগ | সদস্য |
| ১৪ | প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগ | সদস্য |
| ১৫ | প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় | সদস্য |
| ১৬ | প্রতিনিধি, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) | সদস্য |
| ১৭ | প্রতিনিধি, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট | সদস্য |
| ১৮ | পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর | সদস্য |
| ১৯ | মহাসচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি | সদস্য |
| ২০ | উপ-সচিব ( এনডিআরসিসি), দুর্যোগ ব্যবস্থাপনা ও্ ত্রাণ মন্ত্রণালয় | সদস্য |
| ২১ | পরিচালক (অপারেশন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি | সদস্য |
| ২২ | প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগ | সদস্য |
| ২৩ | প্রতিনিধি, International Federation of Red Cross and Red Crescent Societies ( IFRC) | সদস্য
|
| ২৪ | প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস | সদস্য |
| ২৫ | পরিচালক (প্রশাসন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি | সদস্য-সচিব |
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভা
(১) বছরে অন্ততঃ দু’বার সভা অনুষ্ঠিত হবে, তবে ঘূর্ণিঝড়ের ৪ নম্বর সতর্ক সংকেত পাওয়ার সাথে সাথে প্রয়োজন অনুসারে সভা আহ্বান করবে;
(২) কমিটি প্রয়োজনে এ বিষয়ে সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তিকে উহার সদস্য হিসেবে কোঅপ্ট করতে পারবে অথবা উহার সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে পারবে; এবং
(৩) সভায় এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি
(১) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির জনবল কাঠামো ও বিষয়বস্তু নির্ধারণসহ প্রয়োজনীয় বরাদ্দের জন্য সুপারিশ করা;
(২) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ ও হুশিয়ারী সংকেত প্রদানের পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্তৃক হুঁশিয়ারীকরণ পতাকা উত্তোলন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা;
(৩) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্ম পরিকল্পনা পর্যালোচনা ও কার্যক্রম বাস্তবায়ন তত্ত্বাবধান করা;
(৪) ঘূর্ণিঝড় প্রস্তুতি পলিসি কমিটি কর্তৃক বোর্ডের নিকট ছাড়ের জন্য পেশকৃত কর্মসূচির সকল সম্পদ যথাযথভাবে পরিচালনা;
(৫) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সকল ব্যয় অনুমোদন করা;
(৬) উপকূলীয় অঞ্চলের অন্যান্য কর্মসূচির সাথে সংগতি রেখে অগ্রাধিকার নির্ধারণ করা; এবং
(৭) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পাদনে সহযোগিতা করা।